॥ শ্রী লক্ষ্মী আরতি ॥
ওম জয় লক্ষ্মী মাতা, মৈয়া জয় লক্ষ্মী মাতা।
তুমকো নিশদিন সেবত, হর বিষ্ণু বিধাতা॥
বঙ্গানুবাদ: হে মাতা লক্ষ্মী! আপনার জয় হোক। বিষ্ণু, ব্রহ্মা ও মহেশ রাত-দিন আপনার সেবা করেন।
উমা রমা ব্রহ্মাণী, তুম হী জগ মাতা।
সূর্য-চন্দ্রমা ধ্যাবত, নারদ ঋষি গাতা॥
ওম জয় লক্ষ্মী মাতা…
বঙ্গানুবাদ: আপনিই উমা, রমা ও ব্রহ্মাণী — তিনরূপে জগজ্জননী। সূর্য ও চন্দ্র আপনার ধ্যান করেন এবং নারদ মুনি আপনার গুণগান করেন।
দুর্গারূপ নিরঞ্জনী, সুখ-সম্পতি দাতা।
যো কোই তুমকো ধ্যাবত, ঋদ্ধি-সিদ্ধি ধন পাতা॥
ওম জয় লক্ষ্মী মাতা…
বঙ্গানুবাদ: আপনি দুর্গারূপা, নির্মলা, সুখ ও সম্পদ প্রদায়িনী। যে আপনার ধ্যান করেন তিনি ঋদ্ধি, সিদ্ধি ও ধন পান।
জিস ঘর মেঁ তুম রহতী, সব সদ্গুণ আতা।
সব সম্ভব হো জাতা, মন নহিঁ ঘবরাতা॥
ওম জয় লক্ষ্মী মাতা…
বঙ্গানুবাদ: যে ঘরে মাতা লক্ষ্মীর বাস, সেখানে সকল সদ্গুণ আসে, সবকিছু সম্ভব হয়ে ওঠে এবং মন ভয় পায় না।
মহালক্ষ্মী জী কী আরতি, যো কোই জন গাবে।
উর আনন্দ সমাতা, পাপ উতর জাতা।
ওম জয় লক্ষ্মী মাতা…
বঙ্গানুবাদ: যে কেউ মহালক্ষ্মী জীর এই আরতি গান করেন, তাঁর হৃদয়ে আনন্দ ভরে যায় এবং সকল পাপ দূর হয়।


