॥ শ্রী রাম আরতি ॥
আরতি শ্রী রামচন্দ্র জী কী,
কীর্তি নিধান সীতাপতি জী কী।
বঙ্গানুবাদ: যশের ভাণ্ডার, মাতা সীতার পতি ভগবান শ্রী রামচন্দ্র জীর আরতি করি।
দশরথ নন্দন রাম সুখদাই,
সকল জগত কে হো তুম রাই।
সুন্দর শ্যাম রূপ মনোহর,
তন কো দেখত মন হর্ষাই।
আরতি শ্রী রামচন্দ্র জী কী…
বঙ্গানুবাদ: দশরথ-নন্দন সুখদাতা শ্রী রাম, সমগ্র জগতের রাজাধিরাজ। আপনার শ্যাম ও মনোহর রূপ দেখে মন আনন্দে ভরে ওঠে।
জানকী রমণ শ্রী রঘুনন্দন,
ভক্ত জনোঁ কে তুম হো বন্দন।
লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন সঙ্গ মেঁ,
মিল করতে সব হেঁ অভিনন্দন।
আরতি শ্রী রামচন্দ্র জী কী…
বঙ্গানুবাদ: জানকীর রমণ, রঘুকুল নন্দন, ভক্তদের বন্দনীয় শ্রী রামকে লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন মিলে অভিনন্দন জানান।
নবমী কে দিন প্রকট ভয়ে প্রভু,
চৌদহ বর্ষ বনবাস কিয়া।
রাবণ মার সিয়া কো লায়ে,
ভক্তোঁ কো অপনা কর লিয়া।
আরতি শ্রী রামচন্দ্র জী কী…
বঙ্গানুবাদ: রামনবমীতে প্রকট হয়ে প্রভু চোদ্দ বছর বনবাস করেছিলেন। রাবণবধ করে মাতা সীতাকে ফিরিয়ে এনেছেন এবং ভক্তদের আপন করে নিয়েছেন।
শ্রী রামচন্দ্র জী কী আরতি, যো কোই জন গাবে।
তন মন ধন সব অর্পণ করকে, রাম কৃপা কো পাবে।
আরতি শ্রী রামচন্দ্র জী কী…
বঙ্গানুবাদ: যে কেউ তন, মন ও ধন অর্পণ করে শ্রী রামচন্দ্রের এই আরতি গায়, সে শ্রী রামের কৃপা লাভ করে।


