॥ श्री ॥
॥ বৈদিক শান্তি পাঠ ॥
শুক্ল যজুর্বেদ (৩৬তম অধ্যায়, ১৭তম মন্ত্র)
মূল মন্ত্র
ॐ দ্যৌঃ শান্তিরন্তরীক্ষং শান্তিঃ
পৃথিবী শান্তিরপঃ শান্তিরোষধয়ঃ শান্তিঃ।
বনস্পতয়ঃ শান্তির্বিশ্বেদেবাঃ শান্তির্ব্রহ্ম শান্তিঃ
সর্বং শান্তিঃ শান্তিরেব শান্তিঃ সা মা শান্তিরেধি॥
ॐ শান্তিঃ শান্তিঃ শান্তিঃ॥
সরল বঙ্গানুবাদ
দ্যুলোকে শান্তি স্থাপিত হোক, মহাশূন্যে শান্তি বিরাজ করুক, পৃথিবীতে শান্তি আসুক, জলধারা শান্তিময় হোক, ওষধি ও বনস্পতি শান্তিদায়ী হোক, দেবগণ ও পরমব্রহ্মে শান্তি অধিষ্ঠিত হোক, নিখিল বিশ্বে কেবলই শান্তি বর্ষিত হোক এবং সেই শান্তি আমার হৃদয়ে প্রবিষ্ট হোক।
॥ इति श्री शुभम् ॥


