॥ অপরাজিতা স্তুতি (যা দেবী সর্বভূতেষু) ॥
শ্রীশ্রীচণ্ডী (৫ম অধ্যায়)
প্রধান শ্লোক ও বঙ্গানুবাদ
যা দেবী সর্বভূতেষু বিষ্ণুমায়েতি শব্দিতা।
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ॥
বঙ্গানুবাদ: যে দেবী সর্বভূতে মহামায়া বিষ্ণুমায়ারূপে বিরাজিতা, তাঁকে প্রণাম, তাঁকে প্রণাম, তাঁকে বারবার প্রণাম।
যা দেবী সর্বভূতেষু চেতনেত্যভিধীয়তে।
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ॥
বঙ্গানুবাদ: যে দেবী সর্বভূতে সজীব চৈতন্যেরূপে অধিষ্ঠিতা, তাঁকে প্রণাম, তাঁকে শতকোটি প্রণাম।
যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা।
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ॥
বঙ্গানুবাদ: যে দেবী সর্বভূতে বুদ্ধি ও মেধারূপে বিরাজমানা, সেই দেবী ভগবতীর চরণে আমার সশ্রদ্ধ প্রণাম।
যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা।
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ॥
বঙ্গানুবাদ: যে দেবী নিখিল জীবের অন্তরে পরম স্নেসময়ী জননীরূপে অবস্থান করছেন, সেই বিশ্বজননীকে আমার ভক্তিপূর্ণ প্রণাম।


